২২ সেপ্টেম্বর ২০১৪ - ১১:১৭
আফগানিস্তানে সেনা অভিযানে ৫১ জঙ্গি নিহত, আহত ৩২

আফগানিস্তানে গত শনিবার থেকে পরিচালিত সামরিক অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৫১ জঙ্গি নিহত হয়েছে।

আবনা : আফগানিস্তানে গত শনিবার থেকে পরিচালিত সামরিক অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৫১ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন ও গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। তবে নিরাপত্তা বাহিনীর কতোজন সদস্য এ অভিযানে হতাহত হয়েছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। গতকাল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কান্দাহার, জাবুল, লোগার, গজনি ও হেলমান্দ প্রদেশে আফগান ন্যাশনাল সিক্যিউরিটি ফোর্সেস (এএনএসএফ) জঙ্গি নির্মূলে অভিযান পরিচালনা করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে হালকা ও ভারি অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ জব্দ করেছে। ২০১৪ সালের শেষদিকে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তর করবে ন্যাটো বাহিনী। সেক্ষেত্রে কঠিন এক পরিস্থিতির মুখে পড়বে দেশটি। ২০১০ সালে ১ লাখ ৩০ হাজার ন্যাটো সেনাকে মোতায়েন করা হয়েছিল আফগানিস্তানে। এখন সেখানে অবস্থান করছে শক্ত-সামর্থ্য ৪১ হাজার ন্যাটো সেনা।